দেশের কোথাও কোথাও মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে

নিউজডেস্ক
সত্যবাণী

বাংলাদেশঃ ছয় অঞ্চলের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) আবহাওয়ার এক পূর্বাভাসে বলা হয়েছে, শ্রীমঙ্গল,পঞ্চগড়,নীলফামারী, কুড়িগ্রাম, যশোর এবং চুয়াডাঙ্গা অঞ্চলের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

এছাড়া সারাদেশে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে ২৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারী থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যস্থানে হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে।পূর্বাভাসে বলা হয়, আগামী তিনদিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি একটি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ২২ মিনিটে এবং শুক্রবার সূর্যোদয় ভোর ৬টা ৪১ মিনিটে।

You might also like