দেশে করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যুশূন্য ,শনাক্ত ১৮২

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাস সংক্রমিত হয়ে কারো মৃত্যু হয়নি। দেশে মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১১২ জন।একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ১৮২ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ লাখ ৪৯ হাজার ৭২৫ জনে। শনাক্তের হার ১ দশমিক ৭৫ শতাংশ।বুধবার (১৬ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।দেশে করোনা ভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

 

You might also like