দেশে করোনায় ২৪ ঘণ্টায় ০ মৃত্যু, শনাক্ত ২৪
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ করোনায় (কোভিড-১৯) গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। এ সময়ের মধ্যে ২৪ জনের দেহে ভাইরাস শনাক্ত হয়েছে।বৃহস্পতিবার (১ জুন) স্বাস্থ্য অধিদফতর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।এর আগে গতকাল (বুধবার) ৩৪ জনের দেহে করোনা শনাক্ত হয়।বিজ্ঞপ্তির জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ২৩১টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৫ হাজার ২২৫টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০.৪২ শতাংশ। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৮২ শতাংশ।দেশে এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১৯ লাখ ৫৩ হাজার ৫৬৩ জন। মৃত্যু হয়েছে ২৯ হাজার ১৩১ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ লাখ ৩ হাজার ৩৮৫ জন।প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম একজনের মৃত্যু হয়।