দেশে ২৪ ঘণ্টায় ১৩ জনের করোনা শনাক্ত

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে।৩০৮ জনের নমুনা পরীক্ষা করে তাদের শরীরে করোনা শনাক্ত হয়েছে।তবে এ সময়ের মধ্যে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে নতুন কারও মৃত্যু হয়নি।রোববার (২৯ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়,শনিবার (২৮ জুন) সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ৩০৮টি নমুনা পরীক্ষা করা হয়।প্রতি ১০০ নমুনায় শনাক্তের হার ৪ দশমিক ২ শতাংশ।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০২০ সালের ১৮ মার্চ থেকে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫২১ জনের।এর মধ্যে এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত মারা গেছেন ২২ জন।এছাড়া,২০২০ সালের ৮ মার্চ থেকে রোগী শনাক্ত হয়েছে ২০ লাখ ৫২ হাজার ৯৩ জন।এর মধ্যে গত জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৫৪৮ জন শনাক্ত হয়েছেন।

You might also like