দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল শুরু
নিউজ ডেস্ক
সত্যবাণী
মানিকগঞ্জ: দশ ঘণ্টা বন্ধ থাকার পর মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে।বুধবার(২২ ডিসেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার পর থেকে বন্ধ থাকার পর বৃহস্পতিবার(২৩ ডিসেম্বর) সকাল সোয়া ১০টার দিকে শুরু হয় ফেরি চলাচল।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া সহকারী ঘাট ব্যবস্থাপক খোরশেদ আলম এ তথ্য জানিয়েছেন।খোরশেদ আলম জানান, গতকাল সন্ধ্যার পর থেকে ঘাট এলাকায় কুয়াশা বাড়তে থাকে। পরে পদ্মায় কুয়াশার ঘনত্ব বাড়লে দিবাগত রাত সোয়া ১২টার দিকে দুর্ঘটনা এড়াতে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা হয়।পরে আজ বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে কুয়াশার তীব্রতা কেটে গেলে ফেরি চলাচল শুরু হয়।ঘাটে গিয়ে দেখা গেছে, ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় পারাপারের জন্য বেশ কিছু সংখ্যক যানবাহনকে অপেক্ষা করতে দেখা যায়। তবে, অগ্রাধিকার ভিত্তিতে ছোট ছোট প্রাইভেটকার ও দূরপাল্লার বাসগুলো আগে পারাপারের জন্য ব্যবস্থা করা হয়েছে। ফেরি চলাচল শুরু হলে যানবাহনের চালকসহ সহকারী ও সাধারণ যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে আসে।