নোয়াখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকলো ট্রাক, প্রাণ গেল ২ জনের

নিউজ ডেস্ক
সত্যবাণী

নোয়াখালী: নোয়াখালীর কবিরহাটে নিয়ন্ত্রণ হারিয়ে একটি তেলবাহী ট্রাক সড়কের ধারের একটি দোকানে ঢুকে পড়লে দুজনের মৃত্যু হয়েছে।একই ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নেন।তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন কবিরহাট থানা–র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজামুল উদ্দিন ভুঁইয়া।এর আগে সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ট্রান্সমিটার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।পুলিশ জানায়,নোয়াখালীর সোনাপুর থেকে কবিরহাট যাওয়ার পথে ট্রান্সমিটার এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি দোকানে ঢুকে পড়ে।এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন এবং আরও তিনজন আহত হন।দুর্ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করেন।পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।

You might also like