পবিত্র হজ পালন করতে সৌদি আরব গেছেন সেনাপ্রধান

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ পবিত্র হজ পালনের উদ্দেশে সৌদি আরব গেলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।শুক্রবার (২২ মে) সস্ত্রীক সৌদি আরব গমন করেছেন তিনি। সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর)।এতে বলা হয়, সৌদি সরকারের আমন্ত্রণের প্রেক্ষিতে রাজকীয় অতিথি হিসেবে সৌদি আরব সফর করছেন সেনাপ্রধান।সফরকালে তিনি পবিত্র মক্কা ও মদিনায় হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন।হজ পালন শেষে তিনি আগামী ১ জুন দেশে ফিরবেন।

You might also like