পুরান ঢাকায় হেলমেটের গোডাউনে অগ্নিকাণ্ড
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ রাজধানীর পুরান ঢাকার বংশালের মুকিমবাজারে হেলমেটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।রোববার (১৬ আগস্ট) সন্ধ্যা ৬টা ২ মিনিটে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান,সন্ধ্যা ৬টা ২ মিনিটে খবর আসে বংশাল মুকিমবাজারে একটি হেলমেটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।ওই খবরে ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে মোট সাতটি ইউনিট পাঠানো হয়েছে।আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চলছে।সর্বশেষ খবর অনুযায়ী আগুন নিয়ন্ত্রণে আসেনি,প্রাথমিকভাবে আগুনের কারণ ও হতাহতের খবর পাওয়া যায়নি।