বঙ্গবন্ধুর বাড়ি যারা ভেঙেছে,তাদেরও বাড়িঘর আছে: কাদের সিদ্দিকী
নিউজ ডেস্ক
সত্যবাণী
টাঙ্গাইল:কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল কাদের সিদ্দিকী বলেছেন,বঙ্গবন্ধুর বাড়ি যারা ভেঙেছে,মনে রাখবেন তাদেরও বাড়িঘর রয়েছে।তাদেরও কবর রয়েছে,তাদেরও স্মৃতিসংঘ রয়েছে।তাদের কবর হাতে নিয়ে ঘুরতে পারবেন না। বাড়িঘর হাতে নিয়ে যেতে পারবেন না।তাই সীমা অতিক্রম করবেন না।শনিবার (১৬ আগস্ট) বিকেলে মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্মৃতি বিজড়িত মাকড়াই দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এ সব কথা বলেন।কাদের সিদ্দিকী বলেন,বঙ্গবন্ধুর মাথায় প্রস্রাব করা আমার মাথায় প্রস্রাব হয়নি।স্বাধীনতার মাথায় প্রস্রাব করা হয়নি,জিয়াউর রহমানের মাথায় প্রস্রাব করা হয়নি—বাংলাদেশ ও স্বাধীনতার মাথায় প্রস্রাব করা হয়েছে। এর বিচার চাই,বিচার চাই,বিচার চাই।তিনি বলেন,একজন বলেছেন (নাহিদ ইসলাম) বঙ্গবন্ধু জাতির পিতা নন,বঙ্গবন্ধু যদি জাতির পিতা না হন,তাহলে আপনার পিতা কে। কোনো সন্তানের পিতা না থাকলে,সে সন্তান সম্মানি সন্তান হয় না।সে সন্তান কুলাঙ্গার হয়। একটু ভেবে-চিন্তে বলবেন।তিনি বলেন,যারা বৈষম্যবিরোধী আন্দোলন করেছেন,শেখ হাসিনার পতন ঘটিয়েছেন,আমি তাদের অন্তরের স্থল থেকে সমর্থন করি।কারণ শেখ হাসিনার পতন আল্লাহর পক্ষ থেকে হয়েছে।আপনাদের মুরাদে শেখ হাসিনার পতন হয়নি। জনগণ রাস্তায় নেমেছিল বলে শেখ হাসিনার পতন হয়েছে।কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে আপনারা যদি অন্যায় করতে যান,আমি সিদ্দিকী বেঁচে থাকতে তা লড়াই করব।আইন অনুযায়ী তার বিচার করুন,তার শাস্তি দিন,মাথা পেতে নেব।শেখ মুজিব ও শেখ হাসিনা এক নয়।যতদিন বাংলাদেশ থাকবে,ততদিন জয় বাংলা থাকবে।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে নিয়ে তিনি বলেন,আপনাকে আবার আমি অনুরোধ করছি,ফেব্রুয়ারিতে নির্বাচন না দিলে এবং নির্বাচন করতে না পারলে শেখ হাসিনার চেয়ে আপনার পরিণতি ১০ গুণ খারাপ হবে।তিনি বলেন,মুক্তিযোদ্ধার গায়ে হাত দেওয়ার চেষ্টা করবেন না।তাদের সম্মানি ১ লাখ টাকা করতে হবে।তবে এ বছরই তাদের সম্মানি ৫০ হাজার করার দাবি জানাচ্ছি।আমরা ভিক্ষা চাই না,সম্মানি চাই।যুদ্ধ বড় কঠিন জিনিস।যখন মুক্তিযুদ্ধ করেছিলাম,জীবনের মায়াও ছিল না।আমি কোনো দারগা-পুলিশকে ভয় পাই না।আমি আল্লাহ ও রাসুলকে ভয় করি।আমি মানুষকে ভয় করি।আমি মুক্তিযোদ্ধার সন্মান বৃদ্ধি করার চেষ্টা করেছি।মুক্তিযুদ্ধের সাবেক জেলা কমান্ডার ফজলুর হক বীরপ্রতীকের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী।এতে আরও ব্ক্তব্য দেন ঘাটাইল উপজেলার সাবেক কমান্ডার এমদাদুল হক খান,বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন,হুমায়ুন বাংগাল,ঘাটাইল উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান প্রমুখ।