বাংলাদেশে ভারতীয় হাই কমিশনে গণতন্ত্র দিবস উদযাপন

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ ভারতীয় হাই কমিশন আজ তাদের চ্যান্সেরি প্রাঙ্গণে দেশটির ৭৩তম গণতন্ত্র দিবস উদযাপন করেছে।ভারতীয় হাই কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।এতে বলা হয়, বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার বিক্রম কে. দোরাইস্বামী ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন এবং জাতির উদ্দেশ্যে দেয়া ভারতের রাষ্ট্রপতির ভাষণ পাঠ করেন।এতে বলা হয়, ঢাকায় অবস্থানরত ভারতীয় নাগরিকগণ কোভিডবিধি অনুসরণ করে এই গণতন্ত্র দিবস উদযাপনে যোগ দেন এবং তাদের পরিবেশনায় একটি দেশাত্মবোধক গানের আয়োজন করা হয়।

You might also like