বাজেট অধিবেশন শুরু ৫ জুন

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ একাদশ জাতীয় সংসদের অষ্টাদশ অধিবেশন বসবে আগামী ৫ জুন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সাংবিধানিক ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন।ওই দিন বিকেল ৫টায় সংসদের অধিবেশন বসবে। আর আগামী ৯ জুন বাজেট পেশ করা হবে।বুধবার (১৮ মে) জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখার পরিচালক মো. তারিক মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।‌বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ৫ জুন (রোববার) বিকেল ৫টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে একাদশ জাতীয় সংসদের অষ্টাদশ অধিবেশন আহ্বান করেছেন।চলতি অর্থবছরের বাজেট গত বছর ৩ জুন উপস্থাপন করা হয়েছিল। সেদিন অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল সরকারের ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার বাজেট সংসদে পেশ করেছিলেন,যা ৩০ জুন অনুমোদন করেছিল সংসদ।

You might also like