বাসাজ’পক্ষ থেকে ডিইউজের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ বাংলাদেশ  সাংবাদিক জোট ফাউন্ডেশনের (বাসাজ) পক্ষ থেকে ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজে’রনব-নির্বাচিত সভাপতি সোহেল হায়দার চৌধুরী এবং সাধারণ সম্পাদক আকতার হোসেনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে। এতে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এসএ মসামসুল হুদা, সিনিয়র সহ-সভাপতি জাহিদুল ইসলাম মামুন,ঢাকা মহানগর উত্তর এর সহ-সভাপতি ফারুক হোসেন,সাধারণ সম্পাদক আল-আমিন শেখ সহ অন্যান্যরা। এ সময় বাংলাদেশ  সাংবাদিক জোটের সাধারণ সম্পাদক এস এম সামসুল হুদা ডিইউজে’র নবনির্বাচিত নেতৃত্তের কাছে সাংবাদিক সমাজের অধিকার প্রতিষ্ঠায় বলিষ্ঠ ভূমি কারাখার আশাবাদ  ব্যক্ত  করেন। এর পূর্বে ডিইউজে’র সভাপতি সোহেল হায়দার চৌধুরী সংসদে উত্থাপিত গণমাধ্যম কর্মী আইন সংশোধনের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার ঘোষণা দেন।প্রয়োজনে দুর্বার আন্দোলন গড়ে তোলার ইচ্ছা ব্যক্ত করেন।

You might also like