বিশেষ অভিযানে সারাদেশে ১ হাজার ৬৫৮ জন গ্রেপ্তার

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ বিশেষ অভিযানে সারা দেশে গত ২৪ ঘণ্টায় ৭৮৩ জনকে গ্রেফতার করা হয়েছে।এ ছাড়া বিভিন্ন মামলা ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৮৭৫ জনকে গ্রেফতার করা হয়েছে। মোট গ্রেফতার ১ হাজার ৬শ’ ৫৮ জন।পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, অভিযানকালে সারাদেশ থেকে ১৯টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। এছাড়া পুলিশি কার্যক্রমের অংশ হিসেবে ২০ হাজার ৩৩৩টি মোটরসাইকেল ও ১৭৯২৩টি গাড়ি তল্লাশি করা হয়।তল্লাশিকালে ৩৫৬টি অবৈধ মোটরসাইকেল আটক করা হয়।

You might also like