বৃহস্পতিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক,চূড়ান্ত হবে রাষ্ট্রপতি প্রার্থী
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছে ক্ষমতাসীন দল বিএনপি।বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর ১২টায় সচিবালয়ে এ বৈঠকে সভাপতিত্ব করবেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।নাম প্রকাশে অনিচ্ছুক দলের একজন নেতা বিষয়টি নিশ্চিত করেছেন।রাষ্ট্রপতি নির্বাচনসহ সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হবে বলে জানা গেছে।এতে আরও জানানো হয়,একই দিন দুপুর ১টায় প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেবে বিএনপির প্রতিনিধি দল।