মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ রাজধানীর মিরপুর-১ নম্বরে বসুমতি পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।এ ঘটনায় বাসটির চালক ও হেলপারকে মারধরের পর উদ্ধার করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।তবে আগুনের ঘটনায় কেউ হতাহত হননি।সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মিরপুর-১ নম্বরে সনি সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে।ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বাসে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান,মিরপুর-১ নম্বরে একটি বাসে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হচ্ছে।শাহ আলী থানার উপপরিদর্শক (এসআই) ইকবাল হোসেন জানান,দুর্বৃত্তরা বসুমতি পরিবহনের বাসটিতে আগুন দেয়।এ সময় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা বাসটির চালক ও হেলপারকে মারধর করছিলেন।পরে পুলিশ তাদের উদ্ধার করে হেফাজতে নেয়।এসআই ইকবাল হোসেন আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।কারা এবং কী কারণে বাসটিতে আগুন দিয়েছে, তা প্রাথমিকভাবে জানা যায়নি।বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

You might also like