মির্জা ফয়সল আমীন ও এলিজা জামানের শপথ মঙ্গলবার
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে নব নির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন এবং সংরক্ষিত মহিলা আসন-২৩ এর উপনির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য এলিজা জামানের শপথ গ্রহণ মঙ্গলবার দুপুর ১২ টায় অনুষ্ঠিত হবে।নব নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ সংসদ ভবনস্থ স্পিকারের অফিস কক্ষে অনুষ্ঠিত হবে।জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন।
জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি এ তথ্য জানিয়েছেন।তিনি জানান,নব নির্বাচিত দুজন সংসদ সদস্যের শপথ আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত হবে।এর আগে শনিবার মির্জা ফয়সল আমীনকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।