লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ ফরেন সার্ভিস একাডেমির দায়িত্ব পালন করে আসা কূটনীতিক মোহাম্মদ আব্দুল মুহিতকে লন্ডনে বাংলাদেশের হাই কমিশনার করে পাঠাচ্ছে সরকার।তাকে দুই বছরের চুক্তিতে নতুন এই দায়িত্ব দিয়ে সোমবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।বিসিএস একাদশ ব্যাচের কর্মকর্তা মুহিত ফরেন সার্ভিস একাডেমির প্রধান হওয়ার আগে ২০২২ সালের অগাস্ট থেকে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ছিলেন।