সাবেক অর্থমন্ত্রী এ এম এ মুহিতের মৃত্যুতে ঐক্য ন্যাপের শোক
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ ঐক্য ন্যাপ সভাপতি পঙ্কজ ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আসাদুল্লাহ তারেক এক শোক বিবৃতিতে বাংলাদেশের সাবেক অর্থমন্ত্রী, অসাম্প্রদায়িক আন্দোলনের নেতা, লেখক ও ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক, জননেতা আবুল মাল আব্দুল মহিত- এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, তিনি দেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তার মৃত্যুতে দেশের মানুষ একজন কীর্তিমান রাজনীতিবিদ, মুক্তিযুদ্ধের সংগঠক ও বহুমাত্রিক প্রতিভার অধিকারী মানুষকে হারালো। বিবৃতিতে প্রয়াত সাবেক অর্থমন্ত্রীর শোকার্ত পরিবার পরিজন ও সহকর্মীদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়।