শ্রদ্ধা নিবেদনে বাধা দিয়ে মানুষের হৃদয় থেকে বঙ্গবন্ধুকে মুছে ফেলা সম্ভব নয়
নিউজ ডেস্ক
সত্যবাণী
লন্ডনঃ ভয়ভীতি দেখিয়ে, শ্রদ্ধা নিবদেনে বাঁধা দিয়ে মানুষের হৃদয়থেকে বঙ্গবন্ধুকে মুছে ফেলা সম্ভব নয়।বাংলাদেশ যতদিন থাকবে বঙ্গবন্ধুও তথোদিন মানুষের মনের মণিকোঠায় বেঁচে থাকবেন।ইতিহাস তাঁর আপন গতিতে চলে।ষঢ়যন্ত্র করে ইতিহাস বিকৃত করা যায় কিন্তু সত্য কোন দিন মুছে ফেলা যায়না।যুক্তরাজ্য বঙ্গবন্ধু পরিষদ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন ১৫ আগষ্ট বঙ্গবন্ধুর ৩২ নাম্বারের বাড়ীতে শ্রদ্ধা নিবেদন করতে আসা কাউকে প্রবেশ করতে দেয়া হয়নি। উল্টো স্বাধীনতা বিরোধীরা সাধারনমানুষকে লাঞ্চিত করেছে, এটা খুবই দুঃখ জনক। আমরা এর তীব্র নিন্দা জানাই।
গত ১৮ আগস্ট লন্ডন সময় সন্ধ্যা ৭টায় ইষ্ট লন্ডনের মাইক্রো বিজনেন্স কমিউনিটি সেন্টারে যুক্তরাজ্য বঙ্গবন্ধু পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা লোকমান হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আলীমুজ্জামানের সঞ্চালনায় অনুষ্টিত শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক প্রবাসী কল্যাণপ্রতিমন্ত্রী ও সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুররহমান চৌধুরী।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রাজনীতিবিদ লেখক ও গবেষকএডভোকেট শাহ ফারুক আহমেদ,বীর মুক্তিযোদ্ধা আবু মুসা হাছান, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক কাউন্সিলার আহবাবহোসেন, যুক্তরাজ্য জাসদ সভাপতি এডভোকেট মুজিবুল হক মনি,ড. আনসার আহমেদ উল্লাহ, যুক্তরাজ্য মহিলা আওয়ামী লীগেরযুগ্মসম্পাদক সমিরুন চৌধুরী,কবি নাজ নাইম, মোবারক আলী,লিপি ফেরদৌস,জোবায়ের আহমেদ ও আব্দুল বাছির প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু ও ১৫ই আগস্টের শহীদদেরপ্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্টানে কোরান তেলাওয়াত ও মোনাজাত পরিচালনা করেন হাফিজ জিলুখান।