শ্রীমঙ্গলে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে ইকোনমিক্স ফার্মেসির মালিকের মর্মান্তিক মৃত্যু

সংগ্রাম দত্ত
সত্যবাণী

শ্রীমঙ্গল: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা শহরে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে গোপাল দাশ (৫৮) নামে এক ব্যবসায়ীর করুণ মৃত্যু হয়েছে।মঙ্গলবার (২৪ জুন) দুপুর ২টার দিকে শহরের জেটি রোড এলাকায় নিজ ফিশারিতে মাছের পোনা ছাড়ার সময় বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।গোপাল দাশ শ্রীমঙ্গল উপজেলা শহরের ষ্টেশন রোডে অবস্থিত সবচেয়ে পুরাতন জনপ্রিয় ওষুধ বিক্রয় প্রতিষ্ঠান দি ইকোনমিক ফার্মেসি-এর স্বত্বাধিকারী ছিলেন।তিনি প্রয়াত সত্যেন্দ্র কুমার দাশের কনিষ্ঠ পুত্র।ব্যক্তিজীবনে সদালাপী,ভদ্র ও মানবিক গোপাল দাশ ছিলেন শ্রীমঙ্গলের অতি পরিচিত একজন সজ্জন ব্যবসায়ী।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যম কর্মীদের বলেন,গোপাল দাশ ফিসারিতে মাছের পোনা ছাড়ার সময় বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট মারা যান।তার মরদেহ উদ্ধার করা হয়েছে।পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়া লাশ নেওয়ার আবেদন করা হয়েছে।এডিসির অনুমতি সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।আমরা ঘটনার তদন্ত করছি।এদিকে গোপাল দাশের অকাল মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে শ্রীমঙ্গল শহরে শোকের ছায়া নেমে আসে । শোকাভিভূত হয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক ও সমবেদনা প্রকাশ করছেন।

You might also like