শ্রীমঙ্গল ও বড়লেখা সীমান্তে দিয়ে বিএসএফ ৭১ জনকে ঠেলে পাঠিয়েছে
সংগ্রাম দত্ত
সত্যবাণী
মৌলভীবাজার: ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সীমান্তবর্তী এলাকা জাম্বুরাছড়া দিয়ে ২৩ জন ও বড়লেখা উপজেলার পাল্লাথল সীমান্ত দিয়ে ৪৮ জনকে ঠেলে বাংলাদেশে পাঠিয়েছে।বৃহস্পতিবার (৩ জুলাই ) ভোরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি ) মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার কাকমারা বিওপি সীমান্ত এলাকা জাম্বুরাছড়া থেকে ২৩ জন ও বড়লেখা উপজেলার পাল্লাথল সীমান্ত এলাকা থেকে ৪৮ এবং আটক করেছে।বৃহস্পতিবার ভোরে শ্রীমঙ্গল উপজেলার কাকমারা সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ২৩ জনকে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে । পরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বাংলাদেশের সীমান্ত এলাকা থেকে তাদের আটক করে । আটককৃতদের মধ্যে ৯ জন শিশু, ৯ জন নারী ও ৫ জন পুরুষ রয়েছে। আটককৃতদের পরিচয় পাওয়া যায়নি।
বিজিবির একটি সুত্র থেকে জানা যায়, বৃহস্পতিবার ভোরে উপজেলার সিন্দুরখান ইউনিয়নের জাম্বুরাছড়া এলাকা দিয়ে এই ২৩ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানো হয়। পরে বিজিবি বিষয়টি জানতে পেরে তাদেরে আটক করে কাকমারা সীমান্ত এলাকার বিওপিতে
তাদেরে নিয়ে রাখা হয়।এ বিষয়ে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম গণমাধ্যম কর্মীদের বলেন, ভোরবেলা বিজিবি থেকে বিষয়টি আমাকে জানানো হয়েছে। আমাদের কাছে এখনো হস্তান্তর করা হয় নি। আমাদের কাছে হস্তান্তর করলে নাম ঠিকানা জানা যাবে।৫২ বিজিবি সূত্রে জানা যায়, বড়লেখা উপজেলার পাল্লাথল বিওপির অধীনে সীমান্তবর্তী এলাকা পাল্লাথল পুঞ্জি নামকস্থান হতে ৪৮ জন বাংলাদেশি নাগরিক ভারত হতে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করে পাহাড়ী এলাকায় ঘুরাঘুরি করাকালীন বিজিবির টহলদল কর্তৃক তাদেরকে আটক করেছে। আটককৃতদের মধ্যে পুরুষ ১৫ জন, নারী ১৫ জন এবং শিশু ১৮ জন রয়েছেন।