সংসদে প্রধানমন্ত্রী: টিকা দেয়া শেষ হলেই খোলা হবে শিক্ষাপ্রতিষ্ঠান

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ টিকা দেওয়া শেষ হলেই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শনিবার (৩ জুলাই) জাতীয় সংসদে বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে এ কথা জানান প্রধানমন্ত্রী।তিনি বলেন, দেশের ৮০ ভাগ মানুষকে টিকার আওতায় আনা হবে। কোনো প্রকার অর্থ ছাড়াই জনসাধারণকে এ টিকা দেওয়া হবে। এ জন্য প্রয়োজন অনুযায়ী আরও টিকা কেনা হবে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী।এর আগে স্পিকার ড. শীরিন শারমিন শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শনিবার বেলা ১১টার দিকে সংসদের ওই বৈঠক শুরু হয়।

You might also like