সাবেক পররাষ্ট্রমন্ত্রী মুক্তিযোদ্ধা মাহমুদ আলীর জীবনাবসান
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকা: একাত্তরের মুক্তিযোদ্ধা, সাবেক পররাষ্ট্র মন্ত্রী ও ব্রিটেনে বাংলাদেশের সাবেক হাইকমিশনার আবুল হাসান মাহমুদ আলী মারা গেছেন।
ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকাল ৩টা ৫৫ মিনিটে তার মৃত্যু হয় বলে হাসপাতালের তরফ থেকে জানানো হয়েছে।
কিডনি রোগে আক্রান্ত মাহমুদ আলী গত দুই সপ্তাহ ধরে ঢাকার বারডেম হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন। তার বয়স হয়েছিল ৮২ বছর।
আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার সকাল ৮টায় ধানমন্ডির বাসার সামনে আবুল হাসান মাহমুদ আলীর জানাজা হবে। পরে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।”
দিনাজপুর-৪ থেকে টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত সাংসদ আবুল হাসান মাহমুদ আলী সর্বশেষ বিগত আওয়ামী লীগ সরকারের অর্থমন্ত্রীর দায়িত্বে ছিলেন।
তার আগে ২০১২ সালের সেপ্টেম্বর থেকে ২০১৩ সালের নভেম্বর পর্যন্ত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী এবং এরপর ২০১৯ সালের জানুয়ারি পর্যন্ত পররাষ্ট্রমন্ত্রী ছিলেন।
বাংলাদেশ ও ভারতের মধ্যকার সমুদ্রসীমা নির্ধারণী মামলার নিষ্পত্তি এবং ছিটমহল বিনিময় তিরি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকার সময়ই হয়।
১৯৪৩ সালের ২ জুন দিনাজপুরের খানসামার ডাক্তারপাড়া গ্রামে জন্ম নেওয়া আবুল হাসান মাহমুদ আলী ১৯৬২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে বিএ এবং ১৯৬৩ সালে এমএ করেন। এরপর ১৯৬৪ সালে নিজের শিক্ষায়তনে প্রভাষক হিসেবে যোগ দেন।