সাম্প্রদায়িক রুখে দাঁড়াও­­­­­­­­­­: মানববন্ধনে ন্যাপ নেতৃবৃন্দ

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছরে হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজায় দেশের বিভিন্নস্থানে মন্দির ভাঙার পৈশাচিক কান্ড মুক্তিযুদ্ধের বাংলাদেশের অসম্প্রদায়িক ও ধর্মনিরপেক্ষ অস্তিত্ব বিপন্ন করে ফেলছে। অথচ আমাদের মুক্তিযুদ্ধের মূল কথাই ছিল সম্প্রীতির বাংলাদেশ।অসম্প্রদায়িক বাংলাদেশ। ধর্ম-বর্ণ- সম্প্রদায় দিয়ে মানুষ হয় না।মনুষ্যত্ব ও মানবতা দিয়েই মানুষ প্রকৃত মানুষ হতে পারে।আজ মানবতা ও মনুষ্যত্ব বিকাশের শিক্ষায় ছাত্র ও তরুণ সমাজকে উজ্জীবিত করা বড় বেশি প্রয়োজন । তরুণ সমাজের মানসিকতার পরিবর্তন না হলে তারা মৌলবাদের কবলে পড়ে দেশের বিপদ ডেকে আনবে। জনতুষ্টিবাদ কতৃত্ববাদ পরিহার করে গণতান্ত্রিক ধারায় অসম্প্রদায়িক বৈষম্যহীন চিন্তা-চেতনার বিকাশ ঘটাতে হবে। মানবতার আদর্শে অসাম্প্রদায়িক বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সব মানুষের সমান অধিকার প্রতিষ্ঠা করতে হবে । নিরাপদে শান্তিতে সকলের বেঁচে থাকার নিশ্চয়তা দিতে হবে।

আজ ২৩ শে অক্টোবর’২১ শনিবার বেলা ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ এ কথা বলেন।নেতৃবৃন্দ সাম্প্রদায়িক সহিংসতার নেপথ্য নায়কদের খুঁজে বের করা, বিচার বিভাগীয় তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।মানববন্ধনে সভাপতিত্ব করেন ন্যাপ সভাপতিমন্ডলীর সদস্য ও প্রবীণ নেতা অ্যাডভোকেট এম,এ ওহাব।বক্তব্য রাখেন ন্যাপ নেতা পরিতোষ দেবনাথ,অ্যাডভোকেট আমিনুল ইসলাম, হাসান কমরুন,মোস্তফা মাহামূদ, নাসিমা হক রুবি,সাইফুল আলম মামুন, এডভোকেট আওলাদ হোসেন, বীর মুক্তিযোদ্বা অমল কুমার নট্ট,দিপালী খোন্দকার, সোহেল উদ্দিন তালুকদার টুটুল, সৈয়দ গোলাম নবী মিঠু প্রমুখ ।

You might also like