সিনিয়র আইনজীবী পরিমল চন্দ্র গুহ (পিসি গুহ) এর মৃত্যুতে সম্মিলিত সামাজিক আন্দোলনের শোক প্রকাশ
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ সুপ্রিম কোটের আইনজীবী, সুপ্রিমকোর্ট আনইজীবী সমিতির সাবেক সহ-সভাপতি ও বার কাউন্সিল সদস্য- প্রগতিশীল, গণতান্ত্রিক আন্দোলনের সাহসী সৈনিক বীর মুক্তিযোদ্ধা পরিমল চন্দ্র গুহ (পিসিগুহ) এর মৃত্যুতে সম্মিলিত সামাজিক আন্দোলনের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বিবৃতিতে তিনি প্রয়াতের সহকর্মী, শুভানুধ্যায়ী ও পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বলেন, ‘সদালাপি, মানবপ্রেমি, গরীব নিরীহ মানষের অকৃতিম বন্ধু ও আইন সহায়তাকারী হিসেবে পিসিগুহ আজীবন অবদান রেখে গেছেন। মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্নে তিনি আমৃত্যু নিবেদিত ছিলেন। ছাত্র আন্দোলনের মধ্যদিয়ে রাজনীতিতে পথচলা আমৃত্যু রাজনীতি ও দেশের স্থিতিশীলতা, সম্প্রীতির এবং গণতন্ত্রের স্বপ্নে তিনি নিবেদিত ছিলেন। তাঁর মৃত্যুতে সত্যিকার একজন খাঁটি দেশপ্রেমিক ও মুক্তিযোদ্ধা দেশবাসী হারালো। আমরা প্রয়াত এই বীরের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি।’