সিলেটের কানাইঘাটে বজ্রপাতে মাঝির মৃত্যু
নিউজ ডেস্ক
সত্যবাণী
সিলেট: সিলেটের কানাইঘাটে আজ শনিবার সকাল সাড়ে ১১টার দিকে সুরমা নদীতে বজ্রপাতে তাজুল ইসলাম (৩৫) নামের এক ইঞ্জিনচালিত নৌকার মাঝির মৃত্যু হয়েছে।নিহত তাজুল ইসলাম কানাইঘাট উপজেলার ২ নম্বর লক্ষ্মী প্রসাদ পশ্চিম ইউনিয়নের উত্তর লক্ষ্মী প্রসাদের নয়াগ্রাম মৌজার বাসিন্দা।তাজুল ইসলাম ইঞ্জিনচালিত নৌকা নিয়ে সুরমা নদী দিয়ে কানাইঘাট বাজারে যাচ্ছিলেন। পথে চাপনগর ঘাট এলাকায় পৌঁছলে, হঠাৎ বজ্রপাত হয়।এই সময় তিনি নদীতে পড়ে যান। প্রায় আধা ঘণ্টা পর পৌরসভার খেওয়াঘাট এলাকায় নদীতে তার নিথর দেহ ভেসে ওঠে।স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।ঘটনার সত্যতা নিশ্চিত করে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল আউয়াল জানান, স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়া নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।