সিলেট-ঢাকা চার লেনের নির্মাণকাজের উদ্বোধন
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ সাসেক ঢাকা-সিলেট করিডোর সড়কের উন্নয়ন ও সিলেট-তামাবিল মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণ প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।রবিবার (২৪ অক্টোবর) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ নির্মাণকাজের উদ্বোধন করেন ।উদ্বোধনকালে সিলেট থেকে সরাসরি অনুষ্ঠানে যুক্ত হন সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, হবিগঞ্জের সংসদ সদস্য মিলাদ গাজি, সিলেটের বিভাগীয় কমিশনার খলিলুর রহমান, জেলা প্রশাসক এম কাজি এমদাদুল ইসলাম, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তারা।