সোমবার থেকে বন্ধ শপিংমল-মার্কেট

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ সোমবার (২৮ জুন) থেকে সকল শপিং মল, মার্কেট, পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে। রবিবার (২৭ জুন) জারিকৃত প্রজ্ঞাপনে এ নির্দেশ দেওয়া হয়।করোনাভাইরাস জনিত রোগ (কোভিড-১৯) সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় পূর্বের সকল বিধি-নিষেধ ও কার্যক্রমের ধারাবাহিকতায় ২৮ জুন সকাল ৬টা হতে ১ জুলাই সকাল ৬টা পর্যন্ত বিধিনিষেধ আরোপ করা হয়।এর আগে ২৫ এপ্রিল থেকে স্বাস্থ্যবিধি মেনে দেশের সকল দোকান ও শপিং মল খুলে দেওয়া হয়। মানুষের জীবন-জীবিকার বিষয় বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হলেও করোনা পরিস্থিতি খারাপ হওয়ায় আবারও বন্ধ করে দেওয়া হলো।

You might also like