স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরছেন ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে আজ সন্ধ্যায় ঢাকায় ফিরেছেন।বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ০৫৮৫ ফ্লাইট যোগে সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে তিনি ঢাকায় পৌঁছান।উল্লেখ্য, ওবায়দুল কাদের গত ৯ আগষ্ট বুধবার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার উদ্দেশ্যে সিঙ্গাপুর যান।

 

You might also like