হাম ও উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম ও হাম উপসর্গে আরও নয় জনের মৃত্যু হয়েছে।শনিবার (৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৯৪৬ জন এবং গত ১৫ মার্চ থেকে ৯ মে পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৪৭ হাজার ৬৫৬ জন।গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৪৮৯ জন, গত ১৫ মার্চ থেকে ৯ মে পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ছয় হাজার ৯৭৯ জন।১৫ মার্চ থেকে ৯ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৩ হাজার ৬৩১ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২৯ হাজার ৭৪৬ জন।গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে তিন জনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ৮ মে পর্যন্ত নিশ্চিত হামে ৬১ জনের মৃত্যু হয়েছে।গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ছয় জনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ৯ মে পর্যন্ত সন্দেহজনক হামে মোট ২৯১ জনের মৃত্যু হয়েছে।

You might also like