১০ আঙুল দেখিয়ে নিজের বেঁচে থাকার প্রমাণ দিলেন নেতানিয়াহু
নিউজ ডেস্ক
সত্যবাণী
ইসরায়েল: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এখনও জীবিত আছেন এবং তার হাতে সাধারণ মানুষের মতোই ১০টি আঙুল রয়েছে, একটি ফেসবুক পোস্টের মাধ্যমে বিশ্বকে তিনি এই বার্তাই দিলেন।সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হওয়ার পর তার মৃত্যু নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়েছিল।ওই ভিডিওতে তার হাতে ১০টির বেশি আঙুল দেখা দেওয়ায় অনেকে সেটিকে ‘এআই’ বা কৃত্রিম বুদ্ধিমত্তার তৈরি বলে দাবি করেছিলেন।রবিবার অনলাইনে পোস্ট করা নতুন একটি ভিডিওতে দেখা যায়,ইসরায়েলের একটি ক্যাফেতে বসে বেশ আয়েশ করে একটি ক্যাপুচিনো কফির মগ হাতে তুলে নিচ্ছেন নেতানিয়াহু।এরপর ক্যামেরার দিকে তাকিয়ে তিনি বিদ্রূপের সুরে বলেন,ইন্টারনেটে তারা বলছে যে প্রধানমন্ত্রী মারা গেছেন? আসলে আমি কফির জন্য মরছি।নিজের শারীরিক সুস্থতা ও অস্তিত্বের প্রমাণ দিতে তিনি দুই হাতের আঙুলগুলো ক্যামেরার সামনে ছড়িয়ে ধরেন।সেখানে স্পষ্ট দেখা যায় যে তার দুই হাতে মোট ১০টি আঙুলই রয়েছে।এরপর তিনি কফিতে চুমুক দেন।উল্লেখ্য,গত ১২ মার্চ নেতানিয়াহুর একটি ভিডিও ভাষণ প্রচারের পর তার ডান হাতে ছয়টি আঙুল দেখা যাচ্ছে বলে দাবি করে অনেক নেটিজেন সেটিকে ভুয়া ও এআই-জেনারেটেড বলে প্রচার করতে শুরু করেন। এমনকি তার মৃত্যুর খবরও ছড়িয়ে পড়েছিল।সূত্র: এপি