২৩ মাঠ কর্মকর্তাকে বদলি ইসির
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে উপজেলা পর্যায়ের ২৩ কর্মকর্তাকে বদলি করল নির্বাচন কমিশন (ইসি)।শনিবার (৮ নভেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছেন ইসির জনবল ব্যবস্থাপনা শাখার সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান।প্রজ্ঞাপনে বলা হয়, সিনিয়র জেলা নির্বাচন অফিসের ২১ নির্বাচন কর্মকর্তাকে উপজেলা নির্বাচন অফিসের উপজেলা নির্বাচন কর্মকর্তা পদে বদলি করা হয়েছে। আর উপজেলা নির্বাচন অফিসের দুজন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে জেলা নির্বাচন অফিসের নির্বাচন কর্মকর্তা পদে বদলি করা হয়েছে।আরও বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিভিন্ন উপজেলায় তাদের বদলি করা হলো। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।এর আগেও শতাধিক কর্মকর্তাকে বদলি করা হয়েছে।আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল দিয়ে ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট করতে চায় ইসি। এজন্য মাঠ দফতরগুলোতে বদলি শুরু করেছে সংস্থাটি।