৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৪০৪২

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ ৪৬তম বিসিএস পরীক্ষার লিখিত পরীক্ষার ফলাফল আজ বৃহস্পতিবার রাতে প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় ৪ হাজার ৪২ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।সরকারি কর্ম কমিশন (পিএসসি) আজ রাতে এক বিজ্ঞপ্তি ফলাফল প্রকাশ করেছে।ফলাফল পিএসসির ওয়েবসাইটে মিলবে।৪৬তম বিসিএসে ৩ হাজার ১৪০টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। এর মধ্যে সবচেয়ে বেশি নিয়োগ দেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে।এতে সহকারী সার্জন পদে ১ হাজার ৬৮২ জন ও সহকারী ডেন্টাল সার্জন পদে ১৬ জন নেওয়া হবে। এরপর সবচেয়ে বেশি পদ শিক্ষা ক্যাডারে।বিভিন্ন বিষয়ে এই ক্যাডারে ৯২০ জন নিয়োগ পাবেন।এ ছাড়া প্রশাসন ক্যাডারে ২৭৪ জন,পররাষ্ট্রে ১০,পুলিশে ৮০, আনসারে ১৪, পরিবার পরিকল্পনায় ৪৯,মৎস্যে ২৬ ও গণপূর্তে ৬৫ জনকে নেওয়া হবে।এদিকে গতকাল ৪৫তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে।১ হাজার ৮০৭ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগে সুপারিশ করেছে পিএসসি।একইদিন রাতে ৫০তম বিসিএসের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিসিএসে স্বাস্থ্য ৬৫০, প্রশাসনে ২০০ জনসহ ক্যাডার ও নন–ক্যাডারে মিলে ২ হাজার ১৫০ জন নিয়োগ পাবেন।

You might also like