সিলেট-সুনামগঞ্জ সড়কে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২,আহত ৩
নিউজ ডেস্ক
সত্যবাণী
সিলেট-সুনামগঞ্জঃ সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে একটি যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় অন্তত দুজন আহতের খবর পাওয়া গেছে।আজ বুধবার (৬ আগস্ট) দুপুরে সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের বাহাদুর পুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে সুনামগঞ্জ থেকে একটি সিএনজি শান্তিগঞ্জের উদ্দেশে রওনা দেয়। এসময় বিপরীতমুখী সিলেট থেকে আসা দ্রুতগামী একটি বাসের সঙ্গে বাহাদুর পুর এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে।এতে ঘটনাস্থলেই ২ জন নিহত হন এবং তিনজন গুরুতর আহত হন।পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে ২ জনের মরদেহ উদ্ধার করে এবং বাকি ৩ জনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে।সুনামগঞ্জ থানার এসআই আনিস বলেন, ‘বাস-সিএনজি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। তবে এখন ঘটনাস্থলে আছি বিস্তারিত পরে জানানো হবে।