বাংলাদেশে ‘Renewed Women’s Voice and Leadership’ প্রকল্পের উদ্বোধন
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ মানুষের জন্য ফাউন্ডেশনেরন বায়িত প্রকল্প‘Renewed Women’s Voice and Leadership’ -এর উদ্বোধনী অনুষ্ঠানে,আজ (মঙ্গলবার) ঢাকায় বাংলাদেশে কানাডার হাইকমিশন এই প্রকল্পের জন্য ৯.৭মিলিয়ন কানাডিয়ান ডলার (CAD) অর্থায়নের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।এই প্রতিশ্রুতির ঘোষণা আসে আন্তর্জাতিক নারী দিবসে (৮ মার্চ ২০২৫)। প্রথম Women’s Voice and Leadership প্রকল্পের সাফল্যের ভিত্তিতে নবায়িত উদ্যোগটি আরও বিস্তৃত পরিসরে কাজ করবে।নারীর অধিকার নিয়ে কাজ করা সংগঠন গুলোকে শক্তিশালী করার পাশাপাশি নারীনেতৃত্বাধীন এবং প্রান্তিক সম্প্রদায়ের সংগঠন গুলোর জাতীয় আলোচনায় (National Conversation) অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে কাজ করবে।

বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার মান্যবর অজিতসিং বলেন,“নারীর ক্ষমতায়ন, জেন্ডার সমতা এবং একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে আমাদের অঙ্গীকারের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কানাডা গর্বের সঙ্গে এই উদ্যোগকে সমর্থন করছে।উদ্বোধনী অনুষ্ঠানে মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম তাঁর স্বাগত বক্তব্যে“Women’s Voiceand Leadership” প্রকল্পটি পুনরায় শুরু করায় গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জোর দিয়ে বলেন,লিঙ্গ সমতা কে বল নারীদের বিষয় নয় বরং এটি মানবাধিকার,ন্যায়বিচার এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পথে অগ্রসর হওয়ার একটি মাধ্যম।এইলক্ষ্য অর্জনে সব অংশীজনের (Stakeholders) সহযোগিতা ও ঐক্য প্রয়োজন।প্রধান অতিথির বক্তব্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন,নারীর ক্ষমতায়নের জন্য আমাদের দরকার তৃণমূলের সংগঠন গুলোকে সহযোগিতা করা,যে ভাবে মানুষের জন্য ফাউন্ডেশন করে থাকে।আমার মনে হয় সময় এসেছে সরকার ও বেসরকারি প্রতিষ্ঠান গুলোর জন্য একটি নীতিমালা থাকা উচিত।এবং আমাদের এমন একটি নীতি থাকা উচিত যে খানে সরকার এবং বেসরকারি (এনজিও) উভয় সংস্থা জাতীয় অগ্রাধিকার অর্জনের জন্য এক সাথে সমন্বয় করবে।বাংলাদেশে কানাডার হাইকমিশন এবং মানুষের জন্য ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত এই প্রকল্প উদ্বোধনী অনুষ্ঠানে ৫০ টিরও বেশি সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন,যার মধ্যে নারী অধিকার ভিত্তিক সংগঠন,নারী নেটওয়ার্ক এবং প্রান্তিক সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিরা ও ছিলেন।অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা সহজেন্ডার সমতা আনয়নে তৃণমূলের কণ্ঠস্বর বিষয়ক(Amplifying Grassroot Voices “Shaping the Future of Gender Equality”) – বিষয়ক প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়।