বিএনপিকে যমুনায় ডেকেছেন প্রধান উপদেষ্টা

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ আলোচনার জন্য আগামী ২ জুন বিএনপিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আমন্ত্রণ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।আজ শনিবার (৩১ মে) দুপুরে রাজধানীতে কৃষকদলের আলোচনা সভায় এ তথ্য জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।তিনি বলেন,নির্বাসনে,নির্যাতনে, কারাবাসে,আয়নাঘরে যারা ১৭ বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে তাদের দেশদ্রোহী বানানো হচ্ছে।বিএনপির বিরুদ্ধে উদ্দ্যেশ্যেপ্রণোদিত এই অপপ্রচার, গণতান্ত্রিক সংগ্রামকে কলঙ্কিত করে।ফ্যাসিবাদের কুটচালে জাতির মধ্যে একটি গোষ্ঠী বিভেদ সৃষ্টি করছে বলেও অভিযোগ বিএনপির সিনিয়র এই নেতার।

আগামী ২ জুন প্রধান উপদেষ্টা আলোচনার জন্য বিএনপিকে আমন্ত্রণ জানিয়েছে জানিয়ে সালাহউদ্দিন আহমেদ বলেন,আলোচনার জন্য আনুষ্ঠানিকতার কমতি নেই।কিন্তু কাজের কাজ কিছুই নেই তাদের৷সংস্কারের নামে কলা ঝুলানো হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, ‘ডিসেম্বরের আগেই নির্বাচন দিতে হবে,এটা জনগণের দাবি।ডিসেম্বরের পর নির্বাচন দেওয়ার কোনো কারণ নাই।ডিসেম্বরের পর নির্বাচনের জন্য একটি যুক্তি থাকলেও তা যেন সরকার প্রকাশ করে,সেই দাবি জানিয়েছেন বিএনপির এই নেতা।তিনি আরও বলেন,ফ্যাসিবাদ বিরোধী শক্তিদের মধ্যে ফাটল ধরাতে দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা উঠে পড়ে লেগেছে।একটি গোষ্ঠী তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করতে অথবা ফ্যাসিবাদ পুনর্বাসিত করতে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে ফাটল ধরাচ্ছে।নির্বাচনের কথা বললেও নারাজ হন প্রধান উপদেষ্টা।সংস্কারের কথা বলে নির্বাচন বিলম্ব করা হচ্ছে।

You might also like