আমাদের রেসিডেন্ট ফোকাস গ্রুপে যোগ দিন

নিউজ ডেস্ক
সত্যবাণী

টাওয়ার হ্যামলেটসঃ আপনি কি সম্প্রতি আবাসন সংক্রান্ত বিষয়ে সহযোগিতার জন্যে আমাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন? এটা হতে পারে পরামর্শ, গৃহহীণদের অস্থায়ী আবাসন অথবা স্থায়ীভাবে আবাসন পেতে সহযোগিতার জন্যে। যদি তাই হয়, তাহলে এই বিষয়ে আপনার অভিজ্ঞতা সম্পর্কে আমরা জানতে চাই। কারণ, আমরা আমাদের সেবাকে আরো উন্নত করতে চাই আর এক্ষেত্রে আপনার অর্জিত অভিজ্ঞতা আমাদের সহযোগিতা করতে পারবে।আমরা হাউজিং অপশন্স রেসিডেন্ট ফোকাস গ্রুপ নামে একটি গ্রুপ চালু করতে যাচ্ছি। যেখানে অত্যন্ত খোলামেলাভাবে বারার বাসিন্দারা হাউজিং বা আবাসন বিষয়ে তাদের অভিজ্ঞতা এবং প্রতিক্রিয়া জানাতে পারবেন।রেসিডেন্ট ফোকাস গ্রুপে অংশ নিতে আগ্রহীদের অন্তত ৬ মাসের জন্যে পাক্ষিক অর্থাৎ ১৫ দিনে একবার স্বশরীরে অথবা অনলাইনে গ্রুপের বৈঠকে উপস্থিত থাকার জন্যে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে। বৈঠকে স্বশরীরে অংশ গ্রহণকারীদের যাতায়াত খরচ দেওয়া হবে এবং বৈঠক চলাকালে চা—নাস্তার ব্যবস্থা থাকবে।

You might also like