ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি আরও ৪৩০
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে।এ সময়ে আরও ৪৩০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে পুরুষ ২৬৪ জন এবং নারী ১৬৬ জন।এর আগের দিন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু এবং আক্রান্ত হয়েছিলেন ২৪৭ জন।এই নিয়ে চলতি মাসের ২৪ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩২ জনের। আর হাসপাতালে ভর্তি হয়েছেন ৭ হাজার ৬৫২ জন।এর আগের মাস জুলাইয়ে মৃত্যু হয়েছিল ৪১ জনের এবং আক্রান্ত হয়েছিলেন ১০ হাজার ৬৮৪ জন। সব মিলিয়ে এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ১১৫ জনের এবং আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮ হাজার ৬৩২ জন।
রোববার (২৪ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭২ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭৯ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫৭ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৬৩ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৬ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১২ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪২ জন, রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩ জন এবং সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২ জন রোগী ভর্তি রয়েছেন।