ঈদে মিলাদুন্নবীর ছুটি পরিবর্তন, প্রজ্ঞাপন জারি

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ সরকার পবিত্র ঈদে মিলাদুন্নবীর (সা.) উপলক্ষে সাধারণ ছুটির তারিখ পরিবর্তন করেছে।পূর্বে নির্ধারিত ৫ সেপ্টেম্বর শুক্রবারের পরিবর্তে নতুন তারিখ হিসেবে ৬ সেপ্টেম্বর শনিবারকে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।বৃহস্পতিবার (২৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।প্রজ্ঞাপনে বলা হয়েছে,জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্তের ভিত্তিতে এই পরিবর্তন আনা হয়েছে।গত রোববার (২৪ আগস্ট) চাঁদ দেখা কমিটি জানায়, ওইদিন দেশের কোথাও রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে সফর মাস ৩০ দিনে শেষ হয় এবং রবিউল আউয়াল মাস শুরু হয় মঙ্গলবার থেকে। এ হিসেবে, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে আগামী ৬ সেপ্টেম্বর।জনপ্রশাসন মন্ত্রণালয়কে দেওয়া ক্ষমতাবলে সরকার এই ছুটির তারিখ পুনর্নির্ধারণ করেছে। যদিও নতুন নির্ধারিত তারিখটি সাপ্তাহিক ছুটির (শনিবার) মধ্যেই পড়েছে।

You might also like