সংঘাত নয়,শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার লক্ষ্য: সিলেটে তিন দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত

সংগ্রাম দত্ত: সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার লক্ষ্যে সিলেট জেলার খাদিম নগরের ব্র্যাক লার্নিং সেন্টারে তিন দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত হয়েছে।বৃহস্পতিবার (২৮ আগস্ট) শুরু হওয়া এই কর্মশালায় অংশগ্রহণকারীরা শান্তি প্রতিষ্ঠা, সহিংসতা প্রতিরোধ এবং সামাজিক সম্প্রীতি রক্ষায় কার্যকর কৌশল সম্পর্কে প্রশিক্ষণ গ্রহণ করেন।কর্মশালাটি অনুষ্ঠিত হয় মাল্টি-স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি প্রকল্পের আওতায়,যা বাস্তবায়ন করছে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ। প্রশিক্ষণ পরিচালনা করেন তনুজা কামাল,মনির হোসেন ও নাজমুল হুদা মিনা। সহযোগিতা করেন হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সিলেট অফিসের কর্মকর্তা আকলিমা টৌধুরী।

প্রশিক্ষণে মৌলভীবাজার পিএফজির ৩০ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন। কর্মশালার আলোচনার মধ্যে থাকলো সহিংসতা প্রতিরোধের উপায়, শান্তি প্রতিষ্ঠার কৌশল এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখার বিভিন্ন কার্যকর পরিকল্পনা। অংশগ্রহণকারীরা আগামী তিন মাসের জন্য নিজ নিজ এলাকার জন্য কর্মপরিকল্পনা চূড়ান্ত করেন।৩০ আগস্ট বিকেলে সমাপনী দিনে অংশগ্রহণকারীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করেন পিএফজি মৌলভীবাজারের কো-অর্ডিনেটর খালেদ চৌধুরী,এম্বাসেডর ফখরুল ইসলাম,এম্বাসেডর শেখ মাহমুদুর রহমান, প্রশিক্ষক তনুজা কামাল,মনির হোসেন,নাজমুল হুদা মিনা এবং সিলেট অফিসের কর্মকর্তা আকলিমা চৌধুরী।প্রশিক্ষণের সফল সমাপ্তি স্থানীয় প্রশাসন ও অংশগ্রহণকারীদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে, যা ভবিষ্যতে শান্তি ও সম্প্রীতির সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

You might also like