ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয় কর গ্রেপ্তার

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয় কর খোকনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।বুধবার (২৪ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।তিনি জানান,রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে ডিবি।এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।তবে কোন মামলায় বা কী অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানায়নি পুলিশ।

You might also like