চট্টগ্রামে লোহার ডিপোতে বিস্ফোরণ, দগ্ধ ৮ জন

নিউজ ডেস্ক
সত্যবাণী

চট্টগ্রাম: চট্টগ্রামের পাহাড়তলী থানা এলাকায় সাগরিকা রোড এ লোহার ডিপোতে হাইড্রোলিক বিস্ফোরণে ৮ জন দগ্ধ হয়েছেন।শনিবার দিবাগত রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।এদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন- মো. আব্দুল কাদের (৬০), মো আবুল কাসেম (৬০), মেইন কন্ট্রাক্টর মো. করিম (২৯), আব্দুল জলিল (৫৫), আবুল বশর খান বয়স (৬০), জামাল হোসেন (৩৮) মো. রাসেল (২৮) ও মো. বাহার উদ্দিন (৪০)।পুলিশ ও প্রত্যকক্ষদর্শীরা জানান,পাহাড়তলী থানা এলাকায় সাগরিকা রোড এ লোহার একটি ডিপুতে হঠাৎ হাইড্রোলিক বিস্ফোরণ ঘটে। এতে আগুন ধরে গেলে ডিপোতে কর্মরত ৮ জন দগ্ধ হয়ে আহত হন। তাদের চমেক হাসপাতালে নিয়ে আনা হলে কর্তব্যরত চিকিৎসক ৩৬নং বার্ন ওয়ার্ডে ভর্তি দেন।

You might also like