রাত ৯টা থেকে খুলছে শাহজালাল বিমানবন্দর

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ রাত ৯টা থেকে হযরত শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট কার্যক্রম পুনরায় চালু করা হবে।শনিবার (১৮ অক্টোবর) রাতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।বিমানবন্দরে অগ্নিকাণ্ড পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে উল্লেখ করে এক সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, দুপুর ২টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও বিমানবন্দর কর্তৃপক্ষের দ্রুত ও সমন্বিত পদক্ষেপে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়েছে।এতে আরও বলা হয়েছে, এ ঘটনায় কোনো নিহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিস ও বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করে নিশ্চিত করা যাচ্ছে যে আগুন সম্পূর্ণ নিভে গেছে। রাত ৯টা থেকে সব ফ্লাইট কার্যক্রম পুনরায় চালু করা হবে।

You might also like