আরও ১৪ জেলায় নতুন ডিসি

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ দেশের আরও ১৪ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার।রোববার (৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে এ বিষয়ে দ্বিতীয় ধাপের প্রজ্ঞাপন জারি করা হয়েছে।নতুন ডিসি নিয়োগ দেওয়া জেলাগুলো হলো- গোপালগঞ্জ,মানিকগঞ্জ,কিশোরগঞ্জ,জামালপুর,ব্রাহ্মণবাড়িয়া,ঝিনাইদহ,নড়াইল, মেহেরপুর, ঝালকাঠি, চুয়াডাঙ্গা,পঞ্চগড়,জয়পুরহাট,ময়মনসিংহ ও চাঁদপুর।এ প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের বর্ণিত কর্মকর্তাদের তাদের নামের পাশে বর্ণিত জেলায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে বদলি বা পদায়ন করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।এর আগে গতকাল শনিবার ঢাকাসহ ১৫ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দেয় সরকার। ওই ১৫ জেলা হলো-ঢাকা,গাজীপুর,নোয়াখালী,হবিগঞ্জ,গাইবান্ধা,বরগুনা,বগুড়া, সিরাজগঞ্জ,মাগুরা,পিরোজপুর, সাতক্ষীরা, বাগেরহাট,খুলনা,কুষ্টিয়া ও ভোলা।

You might also like