নারায়ণগঞ্জে ‘মোবাইল চার্জার বিস্ফোরণে’ আগুন, শিশুসহ দগ্ধ ৪
নিউজ ডেস্ক
সত্যবাণী
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর এলাকায় মোবাইল চার্জার বিস্ফোরণ থেকে আগুনে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন।আজ শনিবার ভোর সাড়ে ৪টার দিকে কাঁচপুর ইউনিয়নের পাটাত্তা এলাকার আজিজ মিয়ার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধদের ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তারা হলেন- আলাউদ্দিন (৩৫), তার দুই মেয়ে শিফা আক্তার (১৪) ও সিমলা আক্তার (৪) ও আলাউদ্দিনের মা জরিনা বেগম (৬৫)।দগ্ধ আলাউদ্দিনের বোন সালমা আক্তার বলেন, রান্নাঘরের গ্যাস লাইনে লিকেজ হয়ে ঘরে গ্যাস জমে ছিল।মোবাইল চার্জার বিস্ফোরণ হওয়ার সঙ্গে সঙ্গে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে।সেই আগুনে দগ্ধ হন তারা।