আজকের দিনে হানাদারমুক্ত হয় নীলফামারী

নিউজ ডেস্ক
সত্যবাণী

নীলফামারী: আজ ১৩ ডিসেম্বর,নীলফামারী হানাদারমুক্ত দিবস।১৭ জন বীর মুক্তিযোদ্ধাদের জীবণ উৎসর্গের মর্ধ দিয়ে নীলফামারী হানাদারমুক্ত হয় ১৩ ডিসেম্বর।১৯৭১ সালের এই দিনে ৬ নম্বর সেক্টরের মুক্তিযোদ্ধারা হানাদারবাহিনীর কবল থেকে নীলফামারীকে মুক্ত করেন।উত্তোলন করেন স্বাধীন বাংলাদেশের পতাকা।১৯৭১ সালের এপ্রিলের প্রথম সপ্তাহে সৈয়দপুর ক্যান্টনমেন্ট থেকে নীলফামারী দখল করে নেয় হানাদারবাহিনী।কিছু দিনের মধ্যেই শুরু হয় বিভিন্ন স্থানে হানাদার বাহিনীর সঙ্গে মুক্তিযুদ্ধ। চারদিক থেকে আক্রমণ শুরু হলে দিশেহারা হয়ে পড়ে পাকিবাহিনী।

নীলফামারী জেলা শহরকে মুক্ত করতে চারদিক দিয়ে আক্রমণ শুরু হয়।১২ ডিসেম্বর রাতে মুক্তিযোদ্ধারা নীলফামারী শহরের দিকে সশস্ত্র স্থলযুদ্ধে এগিয়ে এলে পাকিসেনারা পিছু হটে সৈয়দপুর ক্যান্টনমেন্টে আশ্রয় নেয়।১৩ ডিসেম্বর ভোরে মুক্তিযোদ্ধারা শহরে ঢুকে নীলফামারী শহর সম্পূর্ণ হানাদারমুক্ত করে।মুক্তিকামী মানুষ রাস্তায় নেমে আসেন এবং চৌরঙ্গী মোড়ে বাংলাদেশের পতাকা উত্তোলন করেন।বর্তমান চৌরঙ্গীমোড়ে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে ‘স্মৃতি অম্লান’একটি স্মৃতি স্থাপনা করা হয়েছে।টানা ৯ মাসের যুদ্ধে ক্যাপ্টেন বাশার,আলী হোসেন,আহমেদুল হক প্রধান,আনজারুল হক ধীরাজ,জাহেরুল ইসলাম,মোজাম্মেল হক,মিজানুর রহমান,মির্জা হাবিবুর রহমান বেগসহ ১৭ জন বীর যোদ্ধা শহীদ হন।অবস্থা বেগতিক দেখে প্রচুর পরিমাণ রসদ ফেলে ১৩ ডিসেম্বর ভোরে পাকি সেনারা নীলফামারী ছেড়ে রংপুর সেনা ক্যাম্পে চলে যাওয়ার মধ্য দিয়ে হানাদার মুক্ত হয় নীলফামারী।

You might also like