প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরীর পদত্যাগ

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদমর্যাদায় দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী পদত্যাগ করেছেন।বুধবার (২৪ ডিসেম্বর) তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন মহামান্য রাষ্ট্রপতি।এর আগে তিনি নিজেই এ পদত্যাগের জন্য আবেদন করেন।একই দিন রাষ্ট্রপতির আদেশক্রমে তার পদত্যাগপত্র গ্রহণ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে সই করেছেন মন্ত্রিপরিষদ সচিব ড.শেখ আব্দুর রশীদ।প্রজ্ঞাপনে বলা হয়েছে -গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদমর্যাদায় নির্বাহী ক্ষমতা অনুশীলনের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরীর পদত্যাগপত্র মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক গৃহীত হয়েছে।এ পদত্যাগ অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে।

You might also like