সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ সাংবিধানিকভাবে সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই বলে জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।রোববার জাতীয় সংসদ অধিবেশনে যোগ দেওয়ার আগে তিনি সাংবাদিকদের বলেন, সাংবিধানিকভাবে সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই এবং রাষ্ট্রপতি সংস্কার পরিষদের কোনো অধিবেশন আহবান করেননি।ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় গত ১২ মার্চ।দুই দিন বিরতির পর আজ আবার অধিবেশন বসেছিল।সালাহউদ্দিন আহমদ বলেন,গণভোটের রায় হিসেবে সংবিধানে ধারণ করতে হলে আগে সংবিধান সংশোধনী হতে হবে।সেটা সংসদে আলাপ আলোচনা হবে। সংবিধান সংশোধন হলে সেমতে সংবিধানে ধারণ হবে।তারপরে যদি পরিষদ হয়,তারপরে যদি ফরম হয়, শপথ গ্রহণ করতে হয়- সেটা পরের ব্যাপার।তিনি বলেন,মহামান্য রাষ্ট্রপাতি অধিবেশন আহবান করেছেন জাতীয় সংসদের,তিনি সংস্কার পরিষদের কোনো অধিবেশন আহবান করেননি।আমরা জাতীয় সংসদের অধিবেশনে অংশগ্রহণ করছি সাংবিধানিকভাবে।এখন জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার পরিষদ) সেটার সদস্য হিসেবে কেউ কেউ শপথ নিয়েছেন। এটার সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ হয়েছে, যা মনে হয় জুডিশিয়ারিতে আছে।সেটা জুডিশিয়ারির বিষয়। তবে সাংবিধানিকভাবে সেরকম কোনো পরিষদের অস্তিত্ব আমাদের সামনে নেই।