দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ হামের উপসর্গ নিয়ে দেশে আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ৮টা থেকে বুধবার (২২ এপ্রিল) সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়। এ নিয়ে ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হামে মারা গেছে ৩৮ জন আর হামের লক্ষণ নিয়ে মারা গেছে ১৯০ জন।বুধবার (২২ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে হাসপাতালে এসেছে ১ হাজার ২২৯ জন। একই সময়ে হাম শনাক্ত হয়েছে ১২৯ জনের।এদিকে এ পর্যন্ত হাসপাতালে সন্দেহজনক হামে ভর্তি হয়েছে ১৭ হাজার ৯৯৮ জন; যা মঙ্গলবার ছিল ১৭ হাজার ৮৫ জন। এর আগের দিন সোমবার ছিল ১৬ হাজার ১৭২ জন। এর আগের দিন অর্থাৎ রবিবার ছিল ১৫ হাজার ৩২৬ জন।হাসপাতাল থেকে আজ ছাড়া পেয়েছে ১৪ হাজার ৮৯২ জন।