সিরাজগঞ্জে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
নিউজ ডেস্ক
সত্যবাণী
সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের সলঙ্গায় বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন।এ ঘটনায় আরও দুই যাত্রী আহত হয়েছেন।মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কে উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানাধীন চড়িয়া র্যাব-১২ প্রধান কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম আলী বিষয়টি নিশ্চিত করে জানান, সলঙ্গা থেকে যাত্রী নিয়ে অটোরিকশাটি সিরাজগঞ্জ শহরের দিকে যাচ্ছিল। পথে চড়িয়ায় র্যাব-১২ প্রধান কার্যালয়ের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা রাজশাহীগামী একটি যাত্রীবাহী বাস অটোরিকশাটিকে চাপা দেয়।এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।তিনি আরও জানান, নিহত ও আহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।